আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিরিয়ায় ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: এরদোয়ান

সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে যুক্তরাষ্ট্র ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের এসকিসেহির শহরে শনিবার ক্ষমতাসীন একে পার্টির এক সভায় এরদোগান বলেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন।
কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক মেনে নেবে না।
এরদোয়ান তার দেশের সীমান্ত জুড়ে সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, চলতি মাসের শেষ দিকে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করবেন।
এসময় তিনি বলেন, আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। তথ্যসূত্র: আনাদোলু, পার্স টুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button