আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিরিয়ার সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দেবে ব্রিটেন-মাইকেল ফ্যালেন

সিরিয়ার সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে ব্রিটেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালেন আজ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্রিটেনের বিশেষ বাহিনী ওই প্রশিক্ষণ দেবেন। সিরিয়ায় তৎপর কথিত সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের উদ্দেশ্যে ওই প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গত দুই বছর ধরে ইরাক ও সিরিয়ায় দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ফ্যালন এ মন্তব্য করেন। ফ্যালেন বলেছেন, ‘দায়েশের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বৃটেনের কথিত মধ্যমপন্থি সন্ত্রাসীদেরকে কাজে লাগাতে হবে। আর এ জন্য মধ্যমপন্থি সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। বৃটেনের বিশেষ বাহিনী শিগগিরি তাদেরকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে।’
বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন বলেন, ‘দায়েশ এখন পরাজয়ের মুখে রয়েছে। ইরাক ও সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে রয়াল এয়ার ফোর্স বা আরএএফ বেশ ভাল ভারেই লড়ে যাচ্ছে। দায়েশকে পরাজিত করার জন্য যে দক্ষতা এবং প্রশিক্ষণ থাকার প্রয়োজন তা দিতে এখন আমরা সিরিয়ার মধ্যপন্থি সরকার বিরোধী যোদ্ধাদেরকে সমর্থন দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখব।
বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার মধ্যপন্থি বিরোধী পক্ষগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে ব্রিটিশ বিশেষ বাহিনীর ২০ জন সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠাবে। আমেরিকার অনুরোধে ব্রিটেন এ সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দি ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে। উল্লেখ্য, এর আগেও ব্রিটিশ এবং মার্কিন সেনাবাহিনী জর্দানে সন্ত্রাসীদেরকে একই ধরণের প্রশিক্ষণ দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button