সিরিয়ার মালভূমিতে ফের ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার গোলান মালভূমিতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার বিষয়ে ইসরাইল বলছে, প্রথমে সিরিয়া থেকে গোলাবর্ষণ করার পর আমাদের জঙ্গিবিমানগুলো গোলান মালভূমিতে হামলা চালায়।
ইসরাইলের সামরিক বাহিনী জানায়, মূলত সিরিয়া থেকে গোলাবর্ষণের পর ইসরাইল ‘সিরিয়ায় সামরিক লাঞ্চার’ হামলা চালায়। তাদের খবর অনুযায়ী, ইসরাইলের ছোড়া গোলাগুলো সিরিয়ার গোলান মালভূমির মধ্যাঞ্চলে নিরাপত্তা বেড়ার কাছে গিয়ে পড়ে। বিমান হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, গত কয়েক বছরে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। অভিযোগ আছে, সিরিয়ার কয়েকটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইসরাইল। অনেকের অভিমত, তেল আবিব-ই সৃষ্টি করেছে কথিত ‘উগ্র সন্ত্রাসী সংগঠন’ আইএসআইএল বা দায়েশ।
সর্বশেষ গত জুলাই মাসেও ইসরাইল সিরিয়ার সামরিক বাহিনীর দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তখনও ইসরাইল দাবি করেছিল, সিরিয়া আগে গোলা বর্ষণ করেছে, পরে জবাব হিসাবে তারা হামলা চালিয়েছে।




