Uncategorized
সিরিজ ফেলে প্রেমিকার কাছে কোহলি!

টেস্ট সিরিজ চলছে ক্যারিবিয়ানের দ্বীপদেশে। আর এসময় হঠাৎ করেই দলছুট হয়ে প্রেমিকার সাথে দেখা করতে লন্ডনে গেলেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে মঙ্গলবার। আর এই বিরতির ফাঁকেই বিরাটকে দেখা গেছে লন্ডনের রাস্তায়। লন্ডনের রাস্তায় এই জুটির একটা ছবিও ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাঁচদিনের বিরতিতেই লন্ডনে গিয়ে প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে দেখা করে এলেন বিরাট কোহলি।
পরিচালক ইমতিয়াজ খানের পরবর্তী ছবিতে শুটিংয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ইউরোপ সফরে আছেন আনুশকা। সেই শুটিংয়ের ফাঁকেই বিরাট কোহলির সাথে ঘুরেছেন লন্ডনের রাস্তায়।




