sliderজাতীয়শিরোনাম

সিরাজুল আলম খানের মৃত্যুতে এবি পার্টি’র শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে খ্যাত সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। এক যৌথ শোকবার্তায় এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, সিরাজুল আলম খান ওরফে দাদা ভাই’র নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ গঠিত হয়, যা পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।একই সাথে ছয় দফার সমর্থনে জনমত গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সিরাজুল আলম খান।
আগরতলা রাষ্ট্রদ্রোহীতার মামলা বাতিল ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিকদের সম্পৃক্ত করতে প্রধান ভূমিকা পালন করেন তিনি। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button