আন্তর্জাতিক সংবাদশিরোনাম
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা
সিঙ্গাপুরে আবারো কারোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। দেশটিতে নতুন করে একদিনেই আক্রান্ত হয়েছে ৩৮৬ জন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এদেরে মধ্যে ২০৯ জনই বাংলাদেশি।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯১৮ জন। আক্রান্তদের মধ্যে ৮৭৮ জন বাংলাদেশি রয়েছেন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮৬ জন।
আক্রান্তদের মধ্যে বেশির ভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে ৯৪ জনের তথ্য এখনো অজানা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১ হাজার ১৫৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।




