slider

সিঙ্গাইর পৌরসভায় ২৯ কোটি ৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ২৯ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার(১৯ জুন) বেলা ১২ টার দিকে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর সচিব ইরানি আক্তার ।

ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৯ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৮১ টাকা,ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৩২৯ টাকা। আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৫১ টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে পৌর কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শাহিনা পারভিন।

পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান,সাবেক কাউন্সিলর আব্দুল ছালাম, কাউন্সিল শামসুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
এসময় সকল পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button