সিঙ্গাইরে ভোট কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভা অনুষ্ঠিত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর)বিকেলে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে এ কর্মিসভার আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী কায়সার হামিদ, আইন বিষয়ক সম্পাদক আলম হোসেন, সদস্য রহুল আমিন, হানিফ মিয়া প্রমুখ।
এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন,সদস্য আবজাল হোসেন,উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



