সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধ গাছ কেটে ফেলল প্রতিপক্ষ

সিঙ্গাইর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধের জের ধরে বেশ কিছু গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে আটটি ফলজ গাছ কেটে ফেলে এবং কিছু চারাগাছ উপরে পেলে।
অভিযোগ থেকে এবং সরেজমিনে জানা গেছে, রিফাইতপুর গ্রামের মনিরুজ্জামাননের সঙ্গে চালিতাপাড়া গ্রামের দারগালীর ছেলে আবুল বাসারের জমি-জমার ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে চালিতাপাড়া বাড়ির পাশের আম, কদবেল, মালটা ও অরবোরই গাছের কেটে ফেলেছে এবং কিছূ চারা গাছ উপরে ফেলেছে প্রতিপক্ষরা।
ভুক্তভোগী মো. মাহবুব ইসলাম বলেন, বিভিন্ন ধরণের অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে গাছপালা কেটে ফেলে। এ সময় আমার বাবা মো. মনিরুজ্জামান(৭০) মা হাজেরা খাতুন(৫৫) ছোট দুই বোন সুমা আক্তার (২৮) শিরিন আক্তার (২৫) ভাগ্নী সুরাইয়া আক্তার ভয়ে আতঙ্কিত হয়ে পরে। তারা বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযোক্ত আবুল বাসার বলেন, জমি-জমার ভোগ দখল নিয়ে তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা শত্রুতা করে রাতে আধারে বাড়ির পাশের কয়েকটি গাছ কেটে ফেলেছে। এবং আমাদে ফাসানোর চেষ্টা করছে।
অভিযোক্ত মারুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবুল বাসার রাতে আমাদের আসতে বলে, পরে রাত ১১টার দিকে রাসেল, হোসাইন ও আমাকে নিয়ে আবুল বাসার দা দিয়ে কুপিয়ে গাছ কেটে ফেলে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ বিষয় এখনো কোন অভিযোগ হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




