উপমহাদেশশিরোনাম

সিএএ-এনপিআর-এনআরসি সভ্যতার লজ্জা!

দেশের বিভিন্ন প্রান্তে ‘সিএএ-এনপিআর-এনআরসি’ বিরোধী প্রতিবাদ আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের এসব কর্মসূচি মানবেন না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/‘ক্যা’) জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) ও জাতীয় নাগরিকপঞ্জি মানি না।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ‘সিএএ-এনআরসি-এনপিআর’-এর বিরোধিতায় তুলির টানে ছবি এঁকে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
মমতা আজ বলেন, ‘শিল্পীরা নিজেদের তুলির টানে এই বার্তাই দিয়েছেন যে, আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই। আমরা কোনও ভেদাভেদ মানবো না। আমরা ক্যা, এনপিআর অথবা এনআরসি আমরা এসব মানি না। কারণ কোনও সভ্যতা সংশ্লিষ্ট মানুষ এটা মানতে পারে না। ‘ক্যা-এনআরসি-এনপিআর’ -তিনটেই সভ্যতার লজ্জা! সংস্কৃতির লজ্জা! শিল্পীদের তুলির টানের লজ্জা!’
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘আজ নীরবে নিভৃতে যে কাজ শিল্পী বন্ধুরা করলেন, অনেক সিনিয়র শিল্পীরা করলেন, জুনিয়র শিল্পীরা করলেন তাঁদের এই কাজ দেখে ভারতের অন্যান্য জায়গার যেসব শিল্পীরা আছেন তারাও উদ্বুদ্ধ হবেন। রাস্তাই যাতে আমাদের রাস্তা দেখায়, সেজন্য কেউ গানের মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, কেউ সাহিত্যের মাধ্যমে কেউ তুলির টানে, কেউ মনের টানে নানা ভাষায় তাঁরা তাঁদের মত শান্তিপূর্ণভাবে প্রকাশ করুক।’
মমতা বলেন, ‘এই কাজটা আমরা করছি গান্ধী মূর্তির পাশে দাঁড়িয়ে। মনে রাখবেন জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। গান্ধীজি দেশকে ঐক্যবদ্ধ করবার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাঁর জীবন বলিদান করেছেন কিন্তু তিনি দেশের একতাকে কখনও ভিন্ন করতে দেননি। সেই গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ এঁরাইতো আমাদের প্রাণ। যেজন্য আজকে এই অনুষ্ঠানে গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে গান্ধীজির পথে আমরা চলবো। আমরা অন্যায় আবদার মানবো না। ভাগাভাগি মানবো না, বিচ্ছিন্নতাবাদ মানবো না, উগ্রপন্থা মানবো না। এবং ধর্মের নামে বিদ্বেষের রাজনীতিকে আমরা ভালোবাসি না। আমরা ভালোবাসি, ভালোবাসা দিয়ে যে ধর্মকে জয় করা যায়।’
আজ কোলকাতার মেয়ো রোডে যেসব শিল্পী তুলির টানে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে শামিল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান। এবং আগামী দিনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button