slider

সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১ টায় পৌর কনফারেন্স রুমে পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ৩৮ কোটি ৯৬ লক্ষ ১৪ হাজার ৪২ টাকা এক পয়সার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৫২ লক্ষ ৯ হাজার ও ব্যয় ৪ কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, কাউন্সিলর জালাল উদ্দিন, তরিকুল ইসলাম তপন, মেহেদি হাসান মিলন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন বাবু, সোহাগ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button