slider

সিংড়ায় ২৬ কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার বিকেলে উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপ উদ্ধার করা হয়। শনিবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানায় র‌্যাব। গ্রেফতরাকৃতরা হলো পিকআপের ড্রাইভার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোঃ রিপন ইসলাম (২৬), হেলপার একই এলাকার মোঃ রুবেল হোসেন (২৫), মাদক ব্যবসায়ী সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লার মৃত আশকার আলীর ছেলে মোঃ মুন্নাফ আলী (৩৮), পেট্রোলবাংলা মহল্লার মৃত বাবু হোসেনের ছেলে মোঃ সাগর আলী (২২), গোডাউনপাড়া মহল্লার মোঃ ফটিক আলীর ছেলে মোঃ জিসান আলী (১৯)।
র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোস্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্বে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ হতে সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজাসহ ৫জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button