slider

সিংড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সাপের কামড়ে অর্পণা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের প্রদীপের স্ত্রী।
জানা যায়, সোমবার (২২ আগস্ট) গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয় অর্পণা। এসময় সাপের ওপর পা পড়লে সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে লোকজন বের হয়ে আসে। প্রথমে গ্রাম্য কবিরাজ দেখিয়ে অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button