slider

সিংড়ায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রামে সে”ছাসেবী প্রতিষ্ঠান পল্লীশ্রী উন্নয়ন সংস্থার আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় চৌগ্রাম বাসস্ট্যান্ডে ক্যাম্পেইন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিৎ কুমার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ,সাংগঠনিক সম্পাদক রবিন খান,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার,প্রচার সম্পাদক রাব্বি প্রমুখ। পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিৎ কুমার জানান, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় পল্লীশ্রী এ উদ্যোগ গ্রহণ করেছে। চৌগ্রাম ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হাতে নিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button