Uncategorized

সিংড়ায় মুচলেকায় ছাড়া পেল ৩ পাখি শিকারি, পাখি অবমুক্ত, কারেন্ট জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি : চলনবিলে কোন দিন পাখি শিকার করবো না ও পাখি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখবো মর্মে মুচলেকা নিয়ে ৩জন পাখি শিকারিকে ছেড়ে দেয়া হয়েছে। অবমুক্ত করা হয়েছে ৫টি পাখি ও আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে পাখি শিকারের দশটি (দুই হাজার ফুট) কারেন্ট জাল।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার কাক ডাকা ভোরে উপজেলার খরসতি বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে খরসতি গ্রামের হাসান আলী, ফিরোজুল ও সজিব ইসলাম নামের ৩জন পাখি শিকারিকে আটক করা হয়। উদ্ধার করা হয় কারেন্ট জাল ও পাখি। পরে স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের জিম্মায় আটক পাখি শিকারিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে পাখি শিকার রোধে বিভিন্ন বাজারে পথসভা ও প্রচারণা চালানো হয়। এই প্রচারণায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রাম্য প্রধানবর্গ অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button