slider

সিংড়ায় মরা গরুর মাংস বিক্রি, কসাই আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মরা গরুর মাংস বিক্রয় করার সময় কসাইকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার হাতিয়ান্দহ বাজার থেকে কসাই আইয়ুব আলীকে আটক করা হয়।
জানা যায়, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নের সাজুরিয়া গ্রামের মো. নহি’র গরু শুক্রবার রাত আনুমানিক ২টায় অসুস্থ হয়ে মারা যায়। খবর পেয়ে ১৮ হাজার টাকায় মরা গরু কিনে জবাই করে হাতিয়ান্দহ বাজারে ৫০০ টাকা কেজি দরে মাইকিং করে মাংস বিক্রয় করে স্থানীয় কসাই আইয়ুব আলী।
ঘটনাটি জানার পর সিংড়া থানা পুলিশ কসাইকে আটক করে থানায় আনে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, কসাই আইয়ুব আলী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button