slider
সিংড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ এবং স্মার্ট কার্ড বিতরণ

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধাদের প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ফলে বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কাড পাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার নাটোরের সিংড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
পরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার এবং ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।




