slider

সিংড়ায় বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার করে অবমুক্ত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিরল প্রজাতির একটি কালো গুইসাপ উদ্ধার করে অবমুক্ত করেছে স্থানীয় পরিবেশ কর্মীরা। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার চৌগ্রাম এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে চলনবিল গেট এলাকার একটি আদর্শ বাগানে অবমুক্ত করা হয়।
চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার চৌগ্রাম চকপাড়ার কয়েকটি বসত বাড়ির মুরগীর বাচ্চা নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন হন এলাকাবাসী।
মঙ্গলবার (১২জুলাই) সন্ধ্যায় ফাঁদ পেতে গুইসাপটি আটক করে ভ্যানগাড়ীতে বেঁধে রাখেন স্থানীয় ভ্যান চালক ছলেমান আলী। সেটিকে এক নজর দেখতে অনেকে ভীড় জমায়। সাপটির ওজন প্রায় ৭ কেজি এবং ৩৮ ইঞ্চি লম্বা।
পরে খবর পেয়ে রাতেই সেটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, পরিবেশ কর্মী আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ, কুরবান আলী প্রমূখ।
রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির বলেন, এটি কালো প্রজাতির একটি গুইসাপ। ইঁদুর এবং বিষাক্ত সাপ খেয়ে এরা জীবন ধারন করে। পরিবেশবান্ধব এবং মানুষের জন্য অনেক উপকার প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button