slider

সিংড়ায় পুকুর সংস্কারের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সরকারি পুকুর সংস্কারের সময় প্রায় ৮০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সিংড়া থানা পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ নিয়ে ঐ পুকুর থেকে ৩টি মূর্তি উদ্ধার হলো।
রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তি পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়োগ যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button