slider

সিংড়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া থেকে নিখোঁজের তিনদিন পর জাবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সিংড়া ও নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে তার লাশ পড়ে ছিল। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামের মৃত কায়েব প্রামাণিকের পুত্র জাবেদ আলী গত শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে গোবিন্দপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মৃতদেহটি জাবেদের বলে সনাক্ত করে তার ছেলে মনিরুল ইসলাম। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মনিরুল ইসলাম জানান, তারা বাবা জাবেদ আলী সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button