slider

সিংড়ায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় গরুবাহী নছিমনের ধাক্কায় সিজার হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সিজার হোসেন একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সিজার তার মোটরসাইকেল নিয়ে বামিহাল থেকে মৌগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথে বাজারের কাছাকাছি এলাকায় গরুবাহী নছিমন গাড়ীটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক সিজার হোসেন। পরে স্থানীয়রা সিজারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর নছিমন চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button