sliderস্থানিয়

সিংগাইর যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশের বাঁশঝাড় থেকে ১১টি ককটেল,২টি হাতবোমা,২টি চাপাতি ও ১টি চেইন উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে পার্শ্ববর্তী ফাঁকা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিস্ক্রিয় করেন এবং দেশীয় অস্ত্রগুলো জব্দ করে নিয়ে যান। যৌথ অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল ওয়াসিম আকরাম(অধিনায়ক ১১ ইবি)। সিংগাইর থানা পুলিশ সহযোগি হিসেবে অভিযানে অংশ নেয় ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে অজ্ঞাত দুস্কৃতকারিরা নাশকতার উদ্যোশে এগুলো জড়ো করেছিল । তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button