sliderস্থানিয়

সিংগাইর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজুল ইসলাম,সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে জুলাই সনদ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং মানিকগঞ্জ-২ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা আমীর মাওলানা ওয়ালিউল্লাহ বিন সিরাজ, মানিকগঞ্জ জেলার ওলামা বিভাগ সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান,পৌর আমির মো.আরিফুর রহমানসহ প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button