slider

সিংগাইর খাসেরচর মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দু‘টি মামলা

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিসেয় নিজেকে অধ্যক্ষ ও অধ্যাপক পরিচয় দেয়াসহ বিতর্কিত কর্মকান্ডের জন্য মো. শামছুদ্দিনের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের হয়েছে। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. আল মামুন বাদী হয়ে সিংগাইর সহকারি জজ মো. আলী ইমরান খানের আদালতে গত সোমবার (৭ নভেম্বর) পদের বৈধতা চ্যালেঞ্জ করে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। আদালত বিবাদীকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার আদেশ দেন। এর আগে একই আদালতে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘোষণামূলক দেওয়ানী মামলা দায়ের করেন মো. আল মামুন, ফরিদুজ্জামান ও রহুলআমীন মোল্লা। মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুদ্দিন ছাড়াও বিবাদী করা হয়- সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসককে। মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদীগণের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবি মো. আঃ জলিল মিয়া বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুদ্দিন অধ্যাপক ও অধ্যক্ষ না হয়ে মাদরাসার ব্যানার-ফেস্টুন ও অফিসিয়াল কাগজপত্রে নিজেকে অধ্যক্ষ পরিচয় দিয়ে প্রতারণাসহ এলাকায় বিতর্কের জন্ম দিয়েছেন। এ নিয়ে তাকে লিগ্যাল নোটিশ করা হয়েছিল। তিনি তার জবাব না দেয়ায় আদালতের আশ্রয় নেয়া হয়েছে।
বিবাদী শামছুদ্দিন বলেন, এসব মামলা মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, মোকাবেলা বিবাদী হিসেবে ইউএনও এবং সরকারি অন্যান্য কর্মকর্তাদের নাম থাকতেই পারে। বিচারাধীন বিষয় নিয়ে এ মুহুর্তে কোন মন্তব্য করতে পারছি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button