slider

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন নম্বর ক্লোন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৭১৩৩৫৩৩২২) ক্লোন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে “উপজেলা প্রশাসন সিংগাইর” ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তালেবপুর, সায়েস্তা ও বায়রা ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে আমার পরিচয়ে ফোন দিলে তাদের সন্দেহ হয়। পরে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান তারা। এ বিষয়ে সাধারণ ডায়েরী করেন বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button