sliderস্থানিয়

সিংগাইর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদের মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি মো.শহিদুর রহমান (শহিদ) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে সিংগাইর পৌরসভার ২নং ওয়ার্ড আজিমপুর গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর । সে স্ত্রী,৩ সন্তান ও মা,বাবা ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিসসহ নানা রোগে জর্জরিত ছিলো। তাছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তী সময় নাশকতা ও হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবাস করে গত ২ সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্তি পায়। এর মধ্যে হঠাৎ বৃহস্পতিবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি । তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সুশীল সমাজের লোকজন সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button