slider

সিংগাইরে ৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা ও প্রাইভেটকারসহ বুলেট দেওয়ান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর কাঁচা মালের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বুলেট উপজেলার গোবিন্ধল গ্রামের মৃত তোতা দেওয়ানের ছেলে ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদক কারবারি সন্দেহ বুলেটকে র্দীঘদিন যাবৎ নজর দারিতে রেখে ছিল পুলিশ । এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে বুলেট একটি গাঁজার চালান নিয়ে এলাকায় প্রবেশ করবে। তাৎক্ষনিক সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর একতা কাঁচা মালের আড়তের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে ভোর ৫ টার দিকে আড়তের সামনে থেকে( ঢাকা মেট্টো-গ-১৩-২৮৩৮) একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় গাড়িতে রাখা ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বুলেটকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা। এ সময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী বুলেট দেওয়ানের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button