সিংগাইরে ৬৫ মন্দিরে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উৎসবকে ঘিরে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিমার সাজসজ্জায় শেষ সময়ের তুলির আচরে ব্যস্ত সময় পার করছেন মূর্তির কারিগররা। থানা পুলিশের পক্ষে থেকে ৬৫টি মন্দিরে দেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা । আগেই থেকেই পূজাম-পগুলোতে রাখা হয়েছে পুলিশের কঠোর নজরদারি।
এদিকে, উপজেলার ১১টি ইউনিয়নে পৃথকভাবে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সাথে সভা করে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন। প্রত্যেক বিটে দেয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ। এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি এসেছে।
সরেজমিন বিভিন্ন মন্দিরে দেখা যায়, উপজেলার প্রত্যেকটি দুর্গাপূজার মন্দিরেই দেবীদূর্গার প্রতিমায় মাটির কাজ শেষ করছেন কারিগররা। এখন মন্দিরে মন্দিরে চলছে আলোকসজ্জাসহ অন্যান্য সাজসজ্জার কাজ। উপজেলায় স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত কারিগররা প্রতিমা তৈরি করছেন। কারিগর নিরাঞ্জন অরুন, নিমাই চন্দ্র ও দেবাশিষ জানান, আমরা প্রতি বছর প্রতিমা তৈরির কাজ করে থাকি। এ বছর করোনা পরিস্থিতি ভালো হওয়ায় সবাই বেশ ভালোভাবেই পূজার প্রস্তুতি নিয়েছেন। সে কারণে প্রতিমা তৈরির কাজও বেড়েছে। এবার বেশ কয়েকটি মন্দিরে প্রতিমা তৈরি করছি।
সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তি লাল মন্ডল বলেন- করোনার কারণে গত দুই বছর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সীমিত আকারে দুর্গাপূজা করেছি। এবার যেহেতু করোনার তেমন প্রকোপ নেই, তাই ভালোভাবেই দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। ৭৫ ভাগ মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ প্রশাসন সর্বাতœক সহযোগিতা করছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। টহল পুলিশ, পোশাকধারী ও সাধা পোশাকে আইন শৃংখলা রক্ষাকারী সদস্যরা মোতায়েন থাকবে।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেন, পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি আমি সকলের সহযোগিতা কামনা করছি।




