sliderস্থানিয়

সিংগাইরে ১৬ মাস পর ধল্লা পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু

সিরাজুল ইসলাম, সিংগাইর : রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জ ও সিংগাইরের প্রবেশদ্বার ভাষা শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে বন্ধ হওয়া ধল্লা পুলিশ ক্যাম্পটি ১৬ মাস পর পুন:রায় চালু করা হয়েছে।

বুধবার(৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সিংগাইর থানার আয়োজনে ধল্লা পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মো.আব্দুল্লাহ আল মাসুম। উদ্বোধনকালীন সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-পুলিশ স্বল্পতার কারনে এতদিন এ ক্যাম্পটি চালু করা সম্ভব হয়নি। ঢাকার অদূরে থানার প্রবেশমুখে এ ক্যাম্পটি খুবই গুরুত্বপূর্ন। ক্যাম্পটি পুনরায় চালু করায় সকল ধরনের অপরাধ নিমূল হবে এবং এলাকাবাসী এর সুফল পাবে।আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয়দের সহযোগীতাও কামনা করেন তিনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলামের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন-সিনিয়র সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মোহাম্মদ.ফাহিম আসজাদ,ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকার। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ,ধল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আল হাসান মিয়া, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-সিংগাইর থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক মো.নাজমুল হাসান,পুলিশ উপ-পরিদর্শক মো.রেজাউল করিম ওয়ান ও খন্দকার আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের দিন ধল্লা পুলিশ ক্যাম্পটি ভাংচুর করে পুড়িয়ে দেয়া হয়। এর পর থেকে ক্যাম্পটির কার্যক্রম বন্ধ ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button