সিংগাইরে সাবেক মেয়রসহ আওয়ামীলীগের ৫ জন আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান পরিচালনা করে সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন থানা পুলিশ । শুক্রবার সকাল ১১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন,সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো.শাহজাহান(৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু(২৫), ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আতাউর রহমান(৫৮) ও তার ছেলে আমিনুর রহমান(২৫), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মিজানুর রহমান(৪০)।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,তরিকুল ইসলাম ভূইয়া হানিফ বাদী হয়ে থানায় ১টি চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। আটককৃতদের এ মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।



