slider

সিংগাইরে সাংবাদিকের পিতার ইন্তেকাল

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ্বাসের বাবা মো.খলিলুর রহমান বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাত ৯টায় নয়াডাঙ্গী কবরস্থান ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে বাবার মৃত্যুতে তার আত্তার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক মোঃ রকিবুল হাসান বিশ্বাস ।
মো.খলিলুর রহমান বিশ্বাসের মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, ইউএনও দিপন দেবনাথ, সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি মাসুম বাদশাহসহ স্থানীয় সাংবাদিকরা শোক জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button