সিংগাইরে সাংবাদিকের পিতার ইন্তেকাল

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ) :মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা ও সিংগাইর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহরাব হোসেনের বাবা আফাজ উদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার কালীনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন তিনি । হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টায় তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শনিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় স্থানীয় শেহের আলী দেওয়ানের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো.বাশার ও প্রেসক্লাবের সাংবাদিকরা শোক জানিয়েছেন।



