sliderস্থানিয়

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দূর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বামনঘিয়ালা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম ডাবল ব্রীজ নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ধল্লা বাস্তার ঢাকা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তসহ অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button