সিংগাইরে শিক্ষক কর্মশালায় বাল্য বিবাহমুক্ত প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”নারী-পুরুষের বৈষম্য হ্রাস করি, জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠা গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সিংগাইর জিজি মডেল উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বাল্যবিবাহ নিরোধ,নারী নির্যাতন বিরোধী আইন ও সচেতনতায় শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সমাপনী সেশনে জিজি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.সহিদুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব মো.মাহফুজুর রহমান।
বিশেষ আলোচনায় আরো অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জনাব মো.অহিদুজ্জামান মিয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো.সেলিম মাহমুদ, মো.আতিকুর রহমান সবুজ প্রমুখ। কমশালায় ধারনাপত্র পাঠ ও সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার ও আছিয়া আক্তার প্রমুখ।
সেশন ভিত্তিক আলোচনায় বিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ সমাজে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ হত্যা ধর্ষণ ও যৌতুক প্রথার কুফলের কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ের শ্রেণী পাঠে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।




