sliderস্থানিয়

সিংগাইরে লীজ নেয়া চান্দিনা ভিটিসহ সরকারি জমি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরের চারিগ্রাম বাজবর লীজ নেয়া পেরিফেরি ভুক্ত চান্দিনা ভিটি বিক্রি করে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই বাজারের ব্যবসায়ি ও এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্হানীয় সাইদুর রহমান খান তুহিন লীজ নেয়া জমিসহ সরকারি জমিতে দোকান ওঠিয়ে বিক্রি করেছেন বলে এলাকাবাসী জানান।

অনুসন্ধানে জানাগেছে,উপজেলার বড় চারিগাঁও মৌজার আর এস ৪০৩ দাগের আধা শতাংশ চান্দিনা ভিটি লীজ নিয়ে তুহিন সংলগ্ন আরো ১ শতাংশ সরকারি জমি দখল করে ৭টি দোকানের পজিশন বিক্রি করেন। স্থানীয় মনিরুজ্জামান ও আলমগীর হোসেন ১কোটি ৬৫ লক্ষ টাকায় কিনে দোকান নির্মাণ কাজ শুরু করেন। এতে উত্তর চারিগ্রাম বাসীর হাট-বাজারে আসা যাওয়ার একমাত্র সহজ রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

জুয়েলারি ব্যবসায়ী মজিবর রহমানসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, তুহিনের কাছ থেকে লীজের জায়গা মনিরুজ্জামান ও আলমগীর হোসেন ক্রয় করে রাস্তার জায়গা দখল করে ৭টি দোকানের পজিশনের নির্মাণ কাজ করছেন ।

ক্রেতা চারিগ্রাম ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লীজকৃত জায়গা ক্রয় করার কথা অস্বীকার করে জানান, তুহিন আমার বন্ধু। ও দোকান উঠিয়ে ভাড়া দিবে। আমাকে দেখাশুনা করতে বলেছে। এর বাহিরে কথা বলতে অস্বীকৃত জানান তিনি। অপর ক্রেতা আলমগীর হোসেন ৭০ লাখ টাকা দিয়ে তুহিনের কাছ থেকে সরকারি লীজকৃত জায়গা ক্রয় করার কথা স্বীকার করেন।

লীজ গ্রহীতা মালিক সাইদুর রহমান খান তুহিন বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন,জায়গা আমারই আছে। আমি খন্ড খন্ড করে দোকান বানিয়ে ভাড়া দিবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,লীজ নেয়া জায়গা কোন মতেই হস্তান্তর যোগ্য নয়। যদি এরকম হয়ে থাকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button