sliderস্থানিয়

সিংগাইরে রাতের আঁধারে মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সিংগাইরে জাকির হোসেন (৪৩) নামের এক মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা।

মঙ্গলবার(২৫ নভেম্বর) ভোর রাতে ঘটনাস্থল থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত, জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে। তিনি ২ সন্তানের জনক।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, প্রতিদিনের মত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের আনন্দ বাজারে চা খেতে যান। তারপর আর বাড়িতে ফিরেনি । ভোর রাত ৫ টার দিকে জনৈক এক সবজি চাষী আমাকে ডেকে বলে বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তোমার স্বামীর লাশ পড়ে আছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। লাশটির মাথায় কে বা কারা থেঁতলে দিয়ে তাকে মেরে ফেলে। নিহতের স্ত্রীর দাবি তার স্বামীকে কোন শত্রুুতার জের ধরে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না। তবে এই হত্যা কান্ডের সুষ্টু বিচার দাবী করেন তিনি।

রাস্তায় লাশ পড়ে আছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ভোর ৬ টার দিকে শান্তিপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না -তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান।

সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানাযায়, নিহত জাকির হোসেন বিভিন্ন নদী,নালা,খালবিল থেকে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতো। তবে তিনি মাদকের সাথে জড়িত ছিল বলেও অনেকে জানান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম.তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,মাদকসংক্রান্ত বিরোধ নিয়ে হত্যাকান্ডটি ঘটতে পারে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। তবে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button