sliderস্থানিয়

সিংগাইরে যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে দোয়া

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম্মা উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম আরাবিয়া রহিমা খানম মহিলা মাদ্রাসা ও এতিমখানা মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের সিংগাইর উপজেলা প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদলের আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা তারিক বিল্লাহ খান। পরে তবারক বিতরন করা হয়।
এর আগে গত ১৬ জুলাই সন্ধ্যায় সিংগাইর প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button