sliderস্থানিয়

সিংগাইরে মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

সিরাজুল ইসলাম, সিংগাইর : “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এ শ্লেগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে মৎস্য সপ্তাহ উদ্বোধন,বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজন উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, অভয়াশ্রমের যত্ন করতে হবে। মৌসুমে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশের উৎপাদন বেড়ে যায় । ফলে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আমিষের উৎস হিসেবে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গরু,ছাগলের মাংশের দাম বেশি,অল্প টাকায় মাছ ক্রয় করা সম্ভব।তাই মাছ চাষে সকলকে আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা:সাদিয়া রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:সাজেদুল ইসলাম,মৎস্য চাষী আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক,মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.রকিবুল হাসান বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারি ও মৎস্য চাষীগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button