slider

সিংগাইরে মেকানিক্সকে ২ দিন আগে তুলে নিলেও, মিলছে না হদিস

সিরাজুল ইসলাম, সিংগাইর পতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামে রাইস মিলের এক মেকানিক্সকে জোর করে বাড়ি থেকে তুলে নেয়া হয়। ২ দিন পার হয়ে গেলেও মিলছে তার কোনো হদিস। মোসলেম নামের ওই মেকানিক্স পারিল মাজার পাড়া গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় অপহৃত হয়। তার বাড়ি গাইবান্ধা সদর থানার ফকিরের বাজার কচুর খামার এলাকায়। তার বাবার নাম মৃত আকবর আলী।
অপহৃত মোসলেম উদ্দিনের শ্যালক মো. রাজু মিয়া মোবাইল ফোনে জানান, তার বোনের জামাইয়ের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তিনি গৃহকর্তা মনির হোসেনের স্ত্রী লাভলী আক্তারের মাধ্যমে জানতে পেরেছেন স্থানীয় কয়েকজন মোসলেমকে ওই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেননি ওই পরিবারটি। তবে থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন বলে জানিয়েছেন তারা।
লাভলী আক্তার জানান, আমাদের রাইস মিলের মেকানিক্স মোসলেম উদ্দিনকে শনিবার সন্ধ্যায় স্থানীয় মামুন ও হাসান আমার বাড়ি থেকে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। তার পর থেকে তার হদিস মিলছে না। বিষয়টি নিয়ে আমি স্থানীয় চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খানের কাছে গেলে তিনি সমাধানের আশ^াস দেয়ায় আমি থানা পুলিশকে অবগত করিনি।
বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান বলেন, আমি শুনেছি নারী সংক্রান্ত বিষয়ে ওকে ধরে এনে সাদা কাগজে মুচলেকা নিয়ে তার এলাকায় পাঠিয়ে দিয়েছে। মুচলেকার কাগজটি আগামীকাল মঙ্গলবার আমার কাছে জমা দেয়ার কথা।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তারপরও বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button