নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ১ম শ্রেণির ৯ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত লক্ষীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিমখানার অধ্যক্ষ ও মালিক মো: জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দুপুরে সিংগাইরে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার (১৩ মে) মাদ্রাসার ওই ছাত্রীকে দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
রোববার (১৮ মে) দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে কোর্টে প্রেরণ করাসহ শিশুটিকে শারীরিক পরীক্ষা—নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।



