sliderস্থানিয়

সিংগাইরে মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি মাদ্রাসার ১ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। লক্ষীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিম খানার প্রিন্সিপাল মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চলছে তদবির।

রোববার (১৮ মে) ধর্ষনের ঘটনাটি জানাজানি হলে দুপুরে মাদ্রাসায় জড়ো হয় ভিকটিমের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা। এ সময় ভিকটিমের পরিবার জানান, তাদের মেয়ে ১ম শ্রেণীর আবাসিক ছাত্রী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মাদ্রাসার দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে মাদ্রাসার প্রিন্সিপাল জাহাঙ্গীর।
৫ম শ্রেণীর এক ছাত্রীর মা জানান, আমার মেয়ে শনিবার সন্ধ্যায় ওর বাবার ফোনে আমার সাথে কথা বলতে চায়। আমি বাড়িতে না থাকায় কথা বলতে পারিনি। পরে রোববার সকালে মাদ্রাসায় চলে আসি। মেয়ে আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে ধর্ষণের বিষয়টি আমাকে জানায় । হুজুরের কাছে আমরা মেয়ে দেই দ্বীনের শিক্ষা নিতে, সেই হুজুর ছোট একটা মেয়েকে ধর্ষণ করল! তিনি ধর্ষক প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
অভিযুক্ত জাহাঙ্গীর ধর্ষণের কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যে। আমি তাকে টাচও করিনি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, প্রিন্সিপাল ও মাদরাসাটির মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিপূর্বেও এ রকম একাধিক ঘটনা ঘটিয়ে ধামাচাপা দেয়ার অভিযোগ রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button