sliderস্থানিয়

সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

সিরাজুল ইসলাম,সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে, ঢাকা বিভাগী কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা। সমাজের কেউ এটা ভালো চোঁখে দেখে না। ভিক্ষাবৃত্তি ভালো বার্তা দেয় না। তারপরও অনেকে নানা কারনে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়। তিনি আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে তারা সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ, সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া জেলা-উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button