slider

সিংগাইরে ভাড়া বাসা দেখাতে নিয়ে নারীকে গণধর্ষণ, আটক -১

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : ভাড়া বাসা দেখানোর কথা বলে ২১ বছর বয়সী এক নারী গণধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামে বিল্লালের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সাথে জড়িত মনির হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছেন। আটককৃত মনির পশ্চিম বাস্তা গ্রামের ইকরার পুত্র। গণধর্ষণের সাথে আটককৃত মনির ছাড়াও ওই এলাকার শারজালের পুত্র ফুলচাঁন (৩০) ও আব্দুর রহমানের পুত্র আনিস (৩৪) জড়িত রয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন স্বামী পরিত্যক্তা ওই নারী।
ভিকটিমের অভিযোগ, স্বামীর সাথে ডিভোর্স হওয়ায় আমি গার্মেন্টসে চাকুরি করার সিদ্ধান্ত নেই। পশ্চিম বাস্তা গ্রামে জয়নুল আবেদিনের বাড়িতে কয়েকদিন ভাড়া থাকার পর ওই বাসা ছেড়ে দেই। পরে যাতায়াতের সুবিধার্থে পূর্ববাস্তা গ্রামে বাসা খোঁজতে গেলে মনির, ফুলচাঁন ও আনিস বাসা ভাড়া করে দেয়ার কথা বলে তাকে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। স্থানীয়রা জানান, জড়িত ৩ জনই বিল্লালের বাসার নির্মাণ শ্রমিক।
জয়নুলের বাড়ির কেয়ারটেকার আল-মামুনের স্ত্রী শান্তা জানান, গত ৩ সেপ্টেম্বর ওই নারী শুধু মাত্র জন্মনিবন্ধন নিয়ে বাসা ভাড়া নেন। পরবর্তীতে আইডি কার্ডসহ স্বামীকে নিয়ে বসবাস করার কথা থাকলেও তিনি তা না করায় বাসা ছেড়ে দিতে বলি। শুক্রবার (৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় বাসা ছেড়ে চলে যান তিনি। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সে ধর্ষণের শিকার হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, মামলার প্রস্তুতি চলছে। বাকী দু’জনকে গ্রেফতার করতে সাড়াশি অভিযান চালানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button