slider

সিংগাইরে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সামাজিক সহিংসতা প্রতিরোধ সাংস্কৃতিক প্রচারাভিযান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সাংষ্কৃতিক চর্চা করি,বহুত্ববাদী সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও বায়রা গ্রামীণ শিল্পী সংস্থার যৌথ আয়োজনে আজ সন্ধা থেকে দুইদিনব্যাপী কমিউনিটি পর্যায়ে বাৎসরিক সাংষ্কৃতিক উৎসব ২০২৩ উপলক্ষে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সচেতনতা মূলক গ্রামীণ গানের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বায়রা গ্রামীণ শিল্পী সংস্থার সভাপতি ও ইউপি সদস্য মো. আজাহার উদ্দিনের সভাপতিত্বে ও গ্রামীণ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান মশিবুল আলমের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব দেওয়ান জিন্নাহ (লাঠু), আরও বক্তৃতা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম, শাহিনুর রহমান, আছিয়া আক্তার প্রমুখ।
২য় দিনে গ্রামীণ বিচার গান পরিবেশীত হয়। বাংলার বাউল পিপুলী সরকার বনাম আনোয়ার সরকার শরিয়ত ও মারিফত পালার ভূমিকা পালন করে আশেকানদের মনে আনন্দ ধারা প্রভাবিত করেন।
বক্তারা বলেন আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের লোক গান সংরক্ষণ করতে হব। গানে গানে বাল্য বিবাহ ইভটিজিং রাগিং ও বুলিং প্রতিরোধে আইনগত সচেতনতসহ সাংস্কৃতিক প্রচারাভিযান অব্যহত রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button