sliderস্থানিয়

সিংগাইরে ফসলি জমির মাটি কাটায় ২ জনের কারাদন্ড

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপসয়েল) কাটার দায়ে ২ জনকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন-গোবিন্ধল গ্রামের দাদন মিয়ার ছেলে মো.সুজন (৩০) ও মৃত.ওহাব আলীর ছেলে মো.মানিক (২৮)।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত সদর ইউনিয়নের গোবিন্ধল নতুন বাজার চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট খায়রুন্নাহার।

মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, রাতে ওই চকের ফসলি জমি থেকে মাটিকাটার সংবাদ পেয়ে অভিযানে গিয়ে মাটিকাটারত একটি এস্কেভেটর ও পরিবহনরত ২টি ট্রলি পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সেই সাথে এস্কেভেটর ও ট্রলি দু’টি অকেজো করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button