সিংগাইরে প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম কমিটি গঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সাংগঠনিক শক্তি,অধিকারেই মুক্তি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম ও বারসিক এর যৌথ আয়োজন আজ মানিকগঞ্জে সিংগাইর অঞ্চলের বায়রা রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও নারীবান্ধব সমাজ বিনির্মানে জনসংলাপ অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক জনসংলাপে সংগঠনের জেলা শাখার সভাপতি ময়ারাম মুণিদাসের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরণ সরকার,বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত,মন্টু মুণিদাস,সুচিত্রা মুণিদাস, লতা রানী দাস, উষা রানী দাস,সুবর্ণা রানী দাস, পঞ্চনন্দ মুণিদাস,সত্ত দাস,চম্পা মুণিদাস প্রমুখ।
বক্তারা বলেন দেশের সংবিধানে মানুষ হিসেবে সকলের সমান অধিকার পাওয়ার সুযোগের কথা বলা হলেও আমরা পিছিয়ে পরা জনগোষ্ঠী বলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের ন্যায্য সকল প্রকার অধিকার পেতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আলোচনা শেষে সাংগঠনিক পর্বে মন্টু মুণিদাসকে সভাপতি ও পরিমল মুণিদাসকে সাধারণ সম্পাদক, খোকন মনিদাসকে সাংগঠনিক ও লতা মনি দাসকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা কমিটি গঠন করা হয়।




