slider

সিংগাইরে নুরানী গঙ্গা নদী খননের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”নদী নালা খাল বিল ভরাটনও দুষন বন্ধ কর,কৃষিতে প্রাকৃতিক উৎস সুরক্ষা কর,পরিবেশের ভারসাম্য রক্ষা কর” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের স্থানীয় কৃষক সংগঠন বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির আয়োজনে ও বেসরকারি সংগঠন বারসিক এর পৃষ্ঠপোষকতায়
আজ সকালে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত নুরানী গঙ্গা নদী খননের দাবীতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরাবর বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির স্মারক লিপি প্রদান করেন।
স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে এসময় জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয় এর পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন জেলা প্রশাসকের গোপন সহকারী জনাব মো.বজলুল রহমান। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রৌকশলী জনাব মো মঈন উদ্দিন এর পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী জনাব মো.খলিলুর রহমান। এছাড়াও নুরানী গঙ্গা নদী খননে দাবিতে নদী পারের জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটি সভাপতি মো.আব্দুল লতিফ, সংগঠনের সাধারন সম্পাদক কৃষক নেতা মো.জসিম উদ্দিন।
বলধারা ইউনিয়ন সংরক্ষিত নারী ইউপি সদস্য জনাব সেলিনা বেগম। মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার,জেলা কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বারসিক কর্মসূচি কর্মকর্তা মো.শাহিনুর রহমান শাহিন, শারমিন আক্তার ও কৃষক নেতা মোঃ আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন একসময়ের যৌবন ধারা নদী আজ মৃত্যুর মুখে। কৃষি প্রতিবেশ সংরক্ষণ নদীর সাথে মানুষের গভীর মিতালী। নদী বাঁচলে মানুষ ও প্রকৃতি বাঁচবে। আমরা জানি বর্তমান সরকার নদী বান্ধব ধলেশ্বরী নদী খনন তার অন্যতম উদাহরণ। আমরা আশা করছি সরকার দ্রুত সময়ের মধ্যে নুরানি গঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button