
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে (চান্দহর কোল।) মাছ ধরতে গিয়ে ভজন রাজবংশী(৫৫) নামের এক জেলে নিখোঁজের ২ দিনপর তার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে নিখোঁজ হয়ে রবিবার (৫ অক্টোবর) ভোর রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ভজন উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের মৃত.ফকির চান রাজবংশীর পুত্র ।
নিহতের ছোট ভাই ভজো জানান,আমরা গত শুক্রবার রাতে মাছ ধরতে চান্দহর কোলে (ধলেশ্বরী নদী) যাই। যার মত নৌকা নিয়ে মাছ ধরার সময় আমার ভাইয়ের নৌকাটি ভাসতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি ভজন নৌকায় নেই। তারপর থেকেই নদীতে খোঁজাখুঁজি করতে থাকি। অন্যদিকে, বিষয়টি ফায়ার সার্ভিস অবগত হয়ে ডুবুরি দিয়ে শনিবার দিনভর চেস্টা করে ব্যর্থ হন। শনিবার দিবাগত রাতে জেলেরা মাছ ধরতে গিয়ে ভজনের ভাসমান লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।




