slider

সিংগাইরে তালাবদ্ধ শ্রেণি কক্ষ থেকে মাদরাসা শিক্ষিকার লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদরাসার শিক্ষিকা রোকসানা আক্তারকে (২৪)শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার (২ জুন) সন্ধা ৭ টার দিকে ওই মাদরাসার তালাবদ্ধ শ্রেণি কক্ষ থেকে মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রোকসানা ওই ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে।

সরেজমিনে জানা যায়, প্রায় ২ বছর ধরে রোকসানা ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলো। প্রতিদিনের মতো রোববার (২ জুন) সকালে মাদরাসায় এসে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেয়। এরপর প্রাইভেট পড়াতে থাকে। বিকাল ৪ টার দিকে ওই মাদরাসার আয়া ফিরোজা বেগম মাদরাসায় এসে ৪র্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। এরপর মাদরাসার সভাপতি হাফেজ মোঃ নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে ঢুকে পাটি দিয়ে মুড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেয়া রোকসানার মৃত দেহ দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় প্লাস্টিকের রশি পেচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিলো।
এলাকাবাসীর ধারনা পরিকল্পিত ভাবে কে বা কারা শ্বাসরোধে রোকসানাকে হত্যা করেছে। নিহত‘র পারিবারিক সুত্র জানায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন ৪ লাখ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা ৭টা) থানা পুলিশ,পিবিআই, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে হত্যা রহস্য উৎঘাটনে কাজ করছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, নিহত‘র গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত‘র পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button