
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক চোরের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। শুক্রবার(২ জানুয়ারি) ভোর রাতের যেকোন সময় উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী ভূঁইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়,উপজেলার বিন্নাডাঙ্গী ভূঁইয়াপাড়ায় বিদ্যুতের খুটির ওপরে ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চোরের মৃত্যু হয়। সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে সিংগাইর থানাকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য মানিকগঞ্জ পিবিআইতে প্রেরণ করেন।
থানার এসআই খন্দকার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



